আশুগঞ্জ হাজী আব্দুল জলিল হাইস্কুলের ৫০ বছর পূর্তি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপিত হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১২ সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও প্রতিষ্ঠাতার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক কালাম। উদযাপন কমিটির আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ।