জাতীয় প্রেসক্লাব থেকে কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল দাবি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
যুদ্ধাপরাধী কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবিতে সাংবাদিকরা গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে সকালে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ সাংবাদিক সমাজ নামে সাংবাদিকদের একটি সংগঠনের আহ্বায়ক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজ এবং সাধারণ সম্পাদক ও সিনহুয়ার নাইমুল করিম সাচ্চু। পরে মিছিল থেকে এ দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও আগামী শুক্রবার বিকাল ৩টায় মহাসমাবেশের কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। তাদের পক্ষ থেকে আরো বলা হয়, এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত শুক্রবারের সমাবেশ অব্যাহত রাখা হবে।