জামায়াত নেতা আজহারকে সেফহোমে আজ জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে তদন্তের স্বার্থে সেফ হোমে নিয়ে আজ রবিবার জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা। গত ৫ ফেব্রুয়ারি আজহারুল ইসলামকে তদন্তের স্বার্থে সেফ হোমে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। ১০ দিনের মধ্যে তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও আদেশে উল্লেখ করে দেয়া হয়।