‘টোয়ালাইট’খ্যাত হলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়ার সংবাদ ও ছবি ফাঁস হওয়ায় পর থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে দিন কাটছে তার। ফিরে আসতে পারছিরেন না প্রেমিক রবার্ট প্যাটিনসনের কাছেও। তবুও প্যাটিনসন ক্রিস্টেনকে ক্ষমা করে দিয়েছিলেন। ফিরে গিয়েছিলেন আগের ভালোবাসায়। এই ঘটনার পর প্রায়ই ক্রিস্টেনের সঙ্গে রবার্টের সম্পর্কে চিড় ধরত। অন্যদিকে রুপার্টের সংসারও ভেঙে যায়। কিন্তু কয়লা ধুইলে কী ময়লা যায়! ক্রিস্টেন রবার্টের সঙ্গে সম্পর্কের চিড়ের সুযোগ নিয়ে আবারও ফিরলেন রুপার্টের কাছে।
