লারা লোটাস :এ দেশের ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। মাঝে মাঝে তিনি উপস্থাপনাও করেন। ১৯৯৮ সালে ‘বোধ’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু তার। অভিনয় করেছেন প্রায় সাড়ে তিনশত নাটকে। তার মধ্যে ‘রমিজের আয়না’, ‘লাবণ্য প্রভা’, ‘চোর এসে বই পড়েছিল’, ‘সেদিন চৈত্র্য মাস’, ‘টমটম’, ‘কুফা’ উল্লেখযোগ্য। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। আজ এই মডেল-অভিনেত্রীর শুভ জন্মদিন। শুধু তাই নয়, তার বোনেরও জন্মদিন ঠিক একই দিনে। তার জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
