সম্প্রতি আইসিটি কোম্পানি ডাটা এজ লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন করে। রাজধানীর একটি হোটেলে শীর্ষস্থানীয় অধিকারিকগণ, ম্যানেজিং পরিচালকবৃন্দ এবং ব্যাংকের সিইও, এমএনসি, টেলিকম, সরকারি ও বেসরকারি, আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।
ডাটা এজ-এর পরিচালক নূর এ আলম চৌধুরী, সিটি ব্যাংকের সিইও কে মাহমুদ সাত্তার, ওরাকলের ফ্লেক্সা কিউর কনসালটিং-এর ভাইস প্রেসিডেন্ট ভেনকাটা সুভ্রামানিয়ান বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি
