শীর্ষে ফিরতে চান সেরেনা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
সোমবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া কাতার ওপেনে যদি সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেতে পারেন তবে সেটা তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক যোগ করবে। ২০১০ এবং ২০১১ সাল জুড়ে ইনজুরির মধ্যে থাকায় ১৫ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই মার্কিন তারকা প্রায় আড়াই বছর ধরে শীর্ষস্থানে ফিরে আসতে পারেননি। ইনজুরির মাত্রা এত ব্যাপক ছিল যে, অনেকেই ধরে নিয়েছিল তার ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেই গত বছরের প্রায় অর্ধেকটা জুড়ে মহিলা টেনিস অঙ্গনে রাজত্ব করে বেড়িয়েছেন সেরেনা। উইম্বলডন, অলিম্পিক, ইউএস ওপেন এবং মৌসুমের শেষ ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা তারই প্রমাণ। তবে গত মাসের অস্ট্রেলিয়ান ওপেনে আবারো গোঁড়ালির ইনজুরি সেরেনার সমালোচকদের মুখ সরব করে তুলেছে। বছরের প্রথম গ্র্যান্ডস্ল¬্যামে মেলবোর্নে খেলতে নেমেই প্রথম রাউন্ডে তিনি ডান গোঁড়ালির ইনজুরিতে পড়েন। দ্বিতীয় রাউন্ডেও এই ইনজুরি অব্যাহত থাকলে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তাকে হার মানতে হয়। ১৯ বছর বয়সী সতীর্থ স্লোয়ানে স্টিফেন্সের কাছে ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সেরেনা। আর এতে করেই র্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০ থেকে ছিটকে পড়েন। ক্যারিয়ারের এত বড় অঘটনের শিকার এর আগে কখনই হননি সাবেক এই নাম্বার ওয়ান। স্লে¬ায়ানের বিপক্ষে এটা ছিল সেরেনার ক্যারিয়ারের প্রথম পরাজয়। আর তাই অস্ট্রেলিয়ান ওপেনের হতাশাজনক স্মৃতিকে কাটিয়ে প্রথমবারের মত দোহায় কোর্টে নামতে যাচ্ছেন সেরেনা। এই টুর্নামেন্টে তিনি দ্বিতীয় বাছাই হিসেবে খেলছেন এবং সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে তিনি রাশিয়ান শীর্ষ বাছাই মারিয়া শারাপোভার মুখোমুখি হতে পারেন। তিন মাস আগে ইস্তাম্বুলে ডব্লি¬উটিএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সর্বশেষ মোকাবেলায় রুশ তারকা বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেরেনার তুলনায় শারাপোভা গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কঠিন লড়াইয়ের মুখোমুখি হবেন। শারাপোভার বিপক্ষে দুই সাবেক গ্র্যান্ডস্ল¬্যাম জয়ী অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসার এবং রাশিয়ার সেভেতলানা কুজনেতসোভা এবং বিশ্বের সাবেক এক নম্বর সার্বিয়ান হেলেনা ইয়ানকোভিচের খেলার কথা রয়েছে। আশার কথা হচ্ছে বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার তুলনায় সেরেনা মাত্র ৩৫৫ র্যাঙ্কিং পয়েন্ট পিছনে আছেন এবং দোহার টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড় ৯০০ পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন। তবে সবকিছুই নির্ভর করছে সেরেনার শারীরিক সুস্থতার ওপর। সেরেনা জানিয়েছেন গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে তার যা পরিস্থিতি ছিল সেটা ছিল এ পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। তার থেকে বেরিয়ে এসে এখন তিনি অনেকটাই সুস্থ। গোঁড়ালির ইনজুরির যে অবস্থা হয়েছিল তাতে যদি তিনি আরেকবার চোট পান তবে সেটা তার ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দেখা দিবে।—বাসস/এএফপি