জয়ে বছর শুরু বোল্টের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
জয় দিয়েই ২০১৩ সালটা শুরু করলেন স্প্রিন্ট কিং জ্যামাইকার উসাইন বোল্ট। বছরের প্রথম ক্যাম্পারডাউন ক্লাসিকে শনিবার ৪০০ মিটারের হিটে প্রথম হয়েছেন বোল্ট। বোল্ট জিতলেও সতীর্থ ইযোহান বে¬ক পরাজিত হয়েছেন ওয়ারেন উইয়ারের কাছে। এ টুর্নামেন্টে সব সময়ই ৪০০ মিটারের শিরোপা জয় করা এবং গত বছর লন্ডন গেমসে ২০০ মিটারের ব্রোঞ্জ জয়ী উইয়ার ৪৬.২৩ সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় হন। অলিম্পিকে দুইবার সিলভার পদক জয়ী বে¬ক এই ইভেন্টের হিটে সময় নিয়েছেন ৪৬.৭৭ সেকেন্ড। —বাসস/এএফপি