কাশ্মিরি নেতা আফজাল গুরুর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর রোববার দ্বিতীয় দিনের মতো ভারতের কাশ্মির উপত্যকায় কারফিউ বহাল রাখা হয়েছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভারতীয় পার্লামেন্টে হামলার দায়ে দোষীসাব্যস্ত গুরুর মৃত্যুদণ্ড শনিবার দিল্লির তিহার জেলে কার্যকর করা হয়। শনিবার রাতে জম্মু ও কাশ্মিরের নিরাপত্তা কর্মকর্তারা রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি আবার পর্যালোচনা করে রোববারও কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে এনডিটিভি। আপাত শান্ত হয়ে থাকলেও গুরু ফাঁসি কার্যকর হওয়ায় রাজ্যজুড়ে চরম উত্কণ্ঠা বিরাজ করছে। গুরুর ফাঁসি কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন প্রতিবাদের খবর পাওয়া গেছে।
রবিবার সকালে কাশ্মিরের শ্রীনগর-বারামুল্লাহ মহাসড়ক ও এর আশপাশের গ্রামগুলো কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
