দেশের একটি বাড়তি লাইব্রেরী স্থাপনে আমরা বদ্ধপরিকর এই দৃঢ় অঙ্গিকার নিয়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পল্লীতে আমাদের লাইব্রেরীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে উপজেলার নাফানগর ইউপির সুলতানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের লাইব্রেরীর সভাপতি জাকারিয়া আহম্মেদের সভাপতিত্বে নৈতিকতার বহুমাত্রিক অবক্ষয়-আমাদের করণীয় শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান মোঃ হাফিজ আল আমিন। উক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ মোহন রায়, সেতাবগঞ্জ কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ মনজুর আলম, জাতীয় গ্রন্থ কেন্দ্রের বিবলিও গ্রাফী অফিসার মিসেস হাফিজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের কৃতী ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলোজি এন্ড মাইনিং ফ্যাকাল্টি থেকে অনার্স ও মাস্টার্সে ফার্ষ্ট ক্লাস পেয়ে প্রধানমন্ত্রীর কাছে থেকে সমপ্রতি পদক পাওয়া আব্দুর রহিমসহ ৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
