গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ গত শনিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ও পুলিশ সুপার মো. আব্দুল বাতেন পিপিএম। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মো. আতাউর রহমান, নবনির্বাচিত সভাপতি মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সৈয়দ মোকছেদুল আলম লিটন, রাহিম সরকার, মো. বেলাল হেসেন প্রমুখ। পরে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও সদ্যবিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
