সিরাজগঞ্জ পৌরসভার পৌর পরিষদের ২য় বর্ষপূর্তি ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার পালিত হয়েছে। গতকাল সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে পৌর মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোকাদ্দেস আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিতে সিডিসি প্রকল্পের উপকারভোগী শত শত নারী-পুরুষ, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। এ সময় পৌরসভার প্যানেল চেয়ারম্যান (১) সেলিম আহমেদ, (২) আতাউর রহমান, কাউন্সিলর রিয়াদ রহমান, কাউন্সিলর জয়নাল আবেদীন তারা, কাউন্সিলর আরজু, মহিলা কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, মহিলা কাউন্সিলর হাসি বেগমসহ সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
