লাকসামের বারাকাতবাগ দরবার শরীফে দুইদিনব্যাপী ২৫তম বার্ষিক মাহফিল আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামিয়াতুস শাবাবের সভাপতি ও জৈনপুরের পীরসাহেব আল্লামা মুফতি সাইয়েদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ও ভারতের ফুরফুরা শরীফের আল্লামা মুহাম্মদ আজমত উল্ল্যা সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ সহিদুল ইসলাম নিজামী, মাওলানা মোহাম্মদ আবদুর রহমান তুতী ও মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। -প্রেস বিজ্ঞপ্তি
