নোয়াখালীতে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে শুক্রবার রাতে সোহাগ (২৫) ও তার স্ত্রী ফেরদৌসী বেগমের (২০) এর রহস্যজনক মৃত্যুর হয়েছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি মাহবুবুল আলম জানান, সোহাগ চট্টগ্রামে টাইলস্ মিস্ত্রির কাজ করতো। গত বছরের মার্চ মাসে পাশের গ্রামের ফেরদৌসীকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের পারিবারিক সম্পর্ক ভালো ছিল। শুক্রবার সকালে সে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায়। সকালে তাদেরকে ঘুম থেকে উঠতে না দেখে মা চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির লোকজন ঘরে এসে দেখে সোহাগ সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এবং ফেরদৌসী বিছানায় মৃত পড়ে আছে। রাতের যে কোন সময়ে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। ঘরে সোহাগের বৃদ্ধা মা ছাড়া অন্য কেউ ছিল না।