শীত প্রায় বিদায় নিয়েছে। আবহাওয়া এখন যথেষ্ট শুষ্ক। আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের আবহাওয়া পরিবর্তনজনিত রোগব্যাধি যেমন: ভাইরাস জ্বর, কাশি, চিকেন পক্স, ডাস্ট এলার্জিসহ নানা ধরনের সমস্যা হতে পারে। তাই আবহাওয়ার পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়া উচিত। এ সময় বেশি ঠাণ্ডা পানি পান করবেন না। ফ্যানের বাতাস বা এসি দেয়ার ক্ষেত্রেও তাপমাত্রা ওঠানামার বিষয়টি মাথায় রাখুন। আর এই ফেব্রুয়ারি থেকে দেখা দেয় মারাত্মক সংক্রামক ব্যাধি চিকেন পক্স। আর এই চিকেন পক্স প্রতিরোধ করতে শিশু, বড় সব বয়সের লোকদের ভ্যাকসিন বা প্রতিশেধক দেয়া উচিত। জ্বর, সর্দি-কাশি হলে উপসর্গ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ ও এন্টি-হিস্টামিন সেবন করা যায়। তবে কোন অবস্থাতেই চিকিত্সকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক সেবন করা উচিত নয়। মনে রাখতে হবে অন্যান্য সমস্যার পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাল ফেবারসহ বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে। তাই শিশুদের প্রতি অধিক যত্ন নিতে হবে।
