সাত কানিয়া ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন চিটাগাং কিংস

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল সানরাইজ একতা সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং কিংস। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে স্টুডেন্ট ইলেভেনকে ২ উইকেটে হারায় কিংস। স্টুডেন্ট-এর ছুঁড়ে দেয়া ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৪ বলে আট উইকেট হারিয়ে জয়লাভ করে। ম্যান অব দি ফাইনাল হন স্টুডেন্ট ইলেভেন সাতকানিয়ার মো. রবিউল ইসলাম। ম্যান অব দি সিরিজ হন চরপাড়া একাদশের আবু সায়েম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহ্ফুজ উন নবী খোকন।