অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

ফাইনালে খুলনা ও চট্টগ্রাম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ফাইনালে উঠেছে খুলনা ও চট্টগ্রাম বিভাগ। গতকাল রবিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগকে খুলনা হারিয়েছে ৭ উইকেটে। শেষদিনে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ৯৪ রানের। খুলনা তিন উইকেট হারিয়ে ৯৯ রান তোলে। দলের আদনান ইসলাম ৬৫ রান করেন। খুলনার মেহেদী ৪৮ রানে নেন ৫ উইকেট। উল্লেখ্য, সিলেট ১২০ ও ২০২ রান করে। খুলনা প্রথম ইনিংসে ২২৯ রান তোলে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২১৩ রানের টার্গেটে ব্যাট করে চট্টগ্রাম ৫ উইকেটে জয় তুলে নেয়। তানজদি আহমেদ ইমনের ৬৫ রানে চট্টগ্রামের জয় সহজ হয়ে যায়। রাজশাহীর শফিউদ্দিন ৩৮ রানে নেন ৫ উইকেট। এর আগে রাজশাহী ২২৫ ও ১৪৮ রান করে। চট্টগ্রাম প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে গিয়েছিল। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে।