প্রাইম ব্যাংক ফুটবল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
দিনাজপুরে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল দিনাজপুর ফুটবল একাডেমি ৪-১ গোলে হারিয়েছে দিনাজপুর সরকারি কলেজকে। প্রথমার্ধে এক গোল করে দ্বিতীয়ার্ধে চার গোল হজম করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। নাটোরে ডেভিড বেকহাম একাডেমি ২-০ গোলে তিশা ডায়াগনস্টিক সেন্টারকে হারায়। যশোরে আজাদ স্পোর্টিং ক্লাব ও বিপ্লব সাধু স্মৃতি সংসদ গোল শূন্য ড্র করে।