সাইফ চন্দন পরিচালিত তার প্রথম চলচ্চিত্র ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবির অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। রাজধানীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের সাড়াজাগানো তারকা জুটি নাইম-শাবনাজ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবীর, পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। নবাগত চলচ্চিত্র জুটি আরজু-আইরিনকে শুভকামনা জানান উপস্থিত সবাই। ছবিতে গান গেয়েছেন কুমার বিশ্বজিত্, আরফিন রুমী, কিশোর, ইমরান, তৌসিফ, বেলাল খান, কাজী শুভ, কণা, পড়শী, নওমী, পূজা, মোহনা, লিজা।
