দীর্ঘ প্রায় ৪ মাস পর ক্যামেরার সামনে এলেন এ সময়ের অন্যতম চিত্রনায়ক জায়েদ খান। হঠাত্ অসুস্থ হওয়ার কারণে বিগত দিনগুলোতে কোনো শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তাই অনেকগুলো চলচ্চিত্রের শুটিং প্রায় বন্ধই ছিল। এই দীর্ঘ বিরতির পর গত ১০ ফেব্রুয়ারি থেকে আবারও শুটিং শুরু করলেন জায়েদ খান। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগুনের চোখ’ ছবির মধ্য দিয়ে আবার শুটিং শুরু করলেন জায়েদ খান। ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন সিলভি।
