শিল্পকলায় ‘নাগর আলীর কিস্সা’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৪
দৃষ্টিপাত নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ম. আ. সালাম রচিত ও নির্দেশিত ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকের ১১৩তম মঞ্চায়ন আগামী ১৪ ফ্রেরুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চায়িত হতে যাচ্ছে। এই নাটকে অভিনয় করছেন—ম.আ.সালাম, স্বপন দাস, কাজী আনিস, সালাম বাদল, তন্দ্রা, স.ম.হাসান, আকাশ আহমেদ, আজিম, মনির, এনামুল, মোরশেদ, অভি, মানিক, আবির, দিপু, লিয়ন, ইমরান, রফিক, রাজিব, সৈয়দ আলী, মুক্তা, মাছুম, স্নিগ্ধা, সুজন, এম আর আলী, শিল্প, শিশির, আসিক।