অবশেষে কম বাজেটের ডিজিটাল ছবিতে শাকিব খান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
দেশীয় চলচ্চিত্রে জাজ মাল্টিমিডিয়া কম বাজেটে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতা পালন করে আসছে। সেই আলোচনা আরও একধাপ বাড়িয়ে দিল চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আবার ছবি নির্মাণের ঘোষণা দিয়ে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই নতুন ছবির কাজ শুরু করছেন শাকিব খান। ছবির নাম ‘ভালোবাসা আজকাল’। ছবিটি পরিচালনা করবেন পিএ কাজল। শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ‘ভালোবাসার রঙ’-এর নায়িকা মাহি।