গত মৌসুমে হারানো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার তারা নিজেদের মাঠে ২-০ গোলে হারায় এভারটনকে। জয়ের ফলে নিজেদের অবস্থানটা আরো উন্নত করলো রেড ডেভিলরা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬৫। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ৫৩। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ পয়েন্ট এগিয়ে থেকে তাই আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ের মূল নায়ক ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সি। ১৩ মিনিটে দলের প্রথম গোলটি করেন বর্ষীয়ান তারকা রায়ান গিগস। বলের জোগান দেন পার্সি। প্রথমার্ধের শেষে নিজেই গোল করেন পার্সি। দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারায় ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
রবিবারের ফলাফল
অ্যাস্টন ভিলা ২ ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১
ম্যানচেস্টার ইউনাইটেড ২ এভারটন ০
