প্রাইম ব্যাংক জেলা ফুটবলে সজিবের হ্যাটট্রিক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
নাটোরে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে হ্যাটট্রিক করেছেন সজিব। তার দল বনলতা ফুটবল একাডেমি ৬-১ গোলে হারিয়েছে কোমোল জুনিয়র ফুটবল দলকে। সজিবের হ্যাটট্রিক ছাড়াও সাগর ২, জিয়া, রহিম ১ এবং বিজিত দলের আবু সাইদ ১ গোল করেন। দিনাজপুরে হাকিমপুর ক্রীড়া সংস্থা ৩-০ গোলে উপশহর ক্রীড়া সামাজিক সংঘকে হারায়। তারেক ২ এবং সাগর গোল করেন। যশোরে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে ঈদগাঁ ফুটবল কোচিং সেন্টারকে হারিয়েছে। ঈদগাঁ দলের জুলহাস গোল করে এগিয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে হারিস, ফারুক এবং বদরুলের গোলে ম্যাচ জিতে শেখ রাসেল ক্রীড়া চক্র।