বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
ফানুস উড়িয়ে গত রবিবার রাতে উদ্বোধন করা হলো বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ব্যাডমিন্টনে উদ্বোধনী দিনের খেলাগুলোয় থ্রী স্টার দলকে হারিয়ে দৈনিক বরিশাল প্রতিদিন, ছায়া গ্রুপকে হারিয়ে দৈনিক শাহনামা ও পিডিএমকে হারিয়ে স্বদেশ গ্রুপ বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া। বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার, ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজির, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নুরুল আলম ফরিদ ও নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।