গলাচিপার অপহূত কিশোরীকে ১৯ দিন পর উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
গলাচিপার বাঘমার পরিবারের অপহূত কিশোরী রীতুমনিকে অবশেষে অপহরণের ১৯ দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বরিশাল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে রাতেই কিশোরীকে হাইকোর্টে হাজির করার জন্য পুলিশ প্রহরায় ঢাকায় পাঠানো হয়। প্রকাশ শনিবার রাতে বরিশালের বন্দর থানার খয়রাবাদ ব্রিজের কাছে পুলিশ দেখে কিশোরীকে ফেলে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে রীতুমনিকে উদ্ধার করে। উল্লেখ্য, ২১ জানুয়ারি মনোরঞ্জন বাঘমারের বসতঘর ভস্মীভূত করে একই গ্রামের মজিবর বাহিনী অপহরণ করে তার কিশোরী কন্যা রিতুমনিকে। মিডিয়ায় এই সংবাদ প্রকাশের পর হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে। রুলে ৪৮ ঘন্টার মধ্যে অপহূত কিশোরীকে উদ্ধারসহ বিভিন্ন নির্দেশ দেয়া হয়।