দীর্ঘ ১২ বছর পর গত শনিবার লৌহজং উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে সন্মেলন হলেও দু’টি ইউনিয়নের কমিটি অসম্পূর্ণ থাকায় নেতাকর্মীদের আপত্তির মুখে স্থগিত করা হয় নতুন কমিটি গঠন প্রক্রিয়া।
সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মোঃ আঃ হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, বেগম শাহিদা তারেক দীপ্তি এমপি, অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুত্ফর রহমান, কামরুল হাসান বাবুল, ওসমান গনি তালুকদার, মহসীন গাজী,সেলিম আহাম্মেদ মোড়ল, জাকির হোসেন বেপারী, আঃ রশীদ সিকদার, রুহুল আমিন মোড়ল, মাহাবুবুল আলম বাহার, ফেরদৌস আলম খান।
