রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে হাইকোর্টের রুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ২০০৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী দেওয়ান আবদুল বাসার বাদশার দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন। হাইকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে কাঞ্চন পৌরবাসী গতকাল সোমবার সকালে আনন্দ মিছিল বের ও মিষ্টি বিতরণ করে। দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। কাঞ্চন পৌর মেয়র মজিবুর রহমান ভুঁইয়া জানান, নির্বাচন আমিও চাই। আইনি জটিলতা ও পৌর এলাকার সীমানা নির্ধারণ না হওয়ায় কাঞ্চন পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছে।