উপেক্ষিত সালাম পরিবার

শহীদ সালামের নামে দাগনভূঞায় বইমেলা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
ফেনীর দাগনভূঞায় ভাষা শহীদ সালামের জন্মস্থান সালাম নগরে বৃহস্পতিবার থেকে পক্ষকালব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন নিয়ে এলাকাবাসীসহ উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেলায় বই না থাকা ও মেলার উদ্বোধনের আমন্ত্রণপত্রে সালামের পরিবারের কারো নাম রাখা হয়নি। সালাম পরিবারকে অবমূল্যায়নের কারণে ক্ষুব্ধ তার পরিবার। মেলা নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। এলাকাবাসী জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত পত্রে সালামের একমাত্র জীবিত ছোটভাই সুবেদার (অবঃ) আব্দুল করিমকে দাওয়াত দেয়া হয়নি। অবমূল্যায়ন করা হয় সুশীল সমাজের লোকদেরও। তাদেরও অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি। বইমেলার নাম দিলেও মেলায় রাখা হয়েছে প্রতিদিন র্যাফেল ড্র-এর ব্যবস্থা। রাতে মাইক বাজিয়ে এ পুরস্কার ঘোষণা করায় মারাত্মক শব্দ দূষণ হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। এছাড়া ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার ফলে চলমান এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে বলে অভিভাবকরা জানিয়েছেন।