নাটোরের বড়াইগ্রামে মোটর, কুলী, রিকশা-ভ্যান, ইলেক্ট্রিশিয়ান ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ ৭টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত বড়াইগ্রাম উপজেলা শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হয়েছে।
বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত সম্মেলনে শেখ ইয়াকুব আলী হীরাকে সভাপতি, জিল্লুর রহমানকে সম্পাদক ও মসলেম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি শরিফুল ইসলাম ঠান্ডু, সাইদুর রহমান, বেলাল সরকার ও আব্দুল করিম, যুগ্ম সাধারণ- সম্পাদক রবিউল করিম, কোষাধ্যক্ষ- আবুল হোসেন, দপ্তর সম্পাদক- মজনু সরকার, প্রচার সম্পাদক- হযরত আলী, লাইন সম্পাদক- মবেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-হাফিজুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক-মোতালেব হোসেন, নাট্য সম্পাদক-বেলাল হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক-জালালউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক-হাফেজ সোলায়মান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-হাছেন আলী, কার্যনির্বাহী সদস্য-মিন্টু, রুস্তম আলী ও আয়নুল হক।
