আন্তর্জাতিক, বিশেষ করে এশিয়ার পেট্রোরসায়ন বাজার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন “পলিমার স্ক্যানস” যাত্রা শুরু করছে। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ম্যাগাজিনটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বের জ্বালানি, পেট্রোরসায়ন এবং ধাতবশিল্প সম্পর্কিত সার্বিক তথ্যদাতা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং দ্য ম্যাকগ্র-হিল কোম্পানিজ এর একটি অঙ্গবিভাগ “প¬াটস্” এবং ভারতের শীর্ষস্থানীয় পেট্রোরসায়ন শিল্প তথ্য সরবরাহকারী “পলিমারআপডেট” যৌথভাবে ম্যাগাজিনটি প্রকাশ করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় ম্যাগাজিনটি পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি
