শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দিজ। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্রটি হচ্ছে ‘রেস টু’। আর ছবিটি এরই মধ্যে আয় করে ১০০ কোটি রুপির উপরে। আর এ নিয়েই সম্প্রতি এক সাক্ষাত্কারে জেক্যুলিন বলেন, ‘আমি এখন থেকে যতগুলো ছবি করব তার সবকটিই হবে সুপারহিট। বক্স অফিসে হবে ব্লকবাস্টার। এমন কোনো ছবিতে কাজ করব না, যেই ছবি বড় ধরনের আলোচনা সৃষ্টি করতে পারবে না। আমার পেছনের ছবিগুলো দেখলে এই ফলাফলই দেখা যাবে। তাই অনেকগুলো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ না হয়ে বেছে বেছে সাইন করছি। আর এভাবেই এখন থেকে কাজ করব।’
