বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে সামিনা চৌধুরীর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি কথা বলবেন তার সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
কণ্ঠশিল্পী নির্ঝরের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
