আজ পহেলা ফাল্গুন। প্রায় প্রতিটি চ্যানেলেই রয়েছে বিশেষ বিশেষ আয়োজন। এর মধ্যে আরটিভিতে সকাল ৯টা থেকে পহেলা ফাল্গুনের বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ১০টা ৪০ মিনিটে বিশেষ ‘তারকালাপ’-এ আড্ডা দিবেন ১২ জন তারকা দম্পতি। এবং সন্ধ্যা ৬টায় রয়েছে সান্ধ্যকালীন পরিবেশনা, এটিও সরাসরি সম্প্রচার হবে। একুশে টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বাসন্তী সমীরণে’। চ্যানেল নাইনে রাত ১১টা ১৫ মিনিটে ‘বসন্তের কুহু কুঞ্জনে’ শিরোনামের অনুষ্ঠান প্রচার হবে। বৈশাখীতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রয়েছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ শিরোনামের অনুষ্ঠান।
