পয়লা ফাল্গুন ১৪১৯ উপলক্ষে দেশ টিভি নির্মাণ করেছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বসন্ত ছুঁয়েছে আমাকে’। অমিত চৌধুরীর পরিচালনায় এতে নৃত্য পরিবেশন করবেন ‘সাধনা’ শিল্পগোষ্ঠীর নৃত্যশিল্পী বন্যা, সিনথিয়া, ইভানা, মৌলী, মাহবুব, তানু ও ইমরান। কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্, সেলিম চৌধুরী, শচীনদেব বর্মণ, শুভমিতা এবং জাহিদ পিন্টুর নির্বাচিত কিছু গানে নৃত্য পরিবেশন করবেন। প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে।
