সোমালিয়ায় হামলায় নিহত ৪
সোমালিয়ায় সোমবার আত্মঘাতী হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। মধ্য গালকায়ো এলাকায় একটি গাড়ির মধ্যে হামলা চালায় ঐ আ?ত্মঘাতী জঙ্গি। হামলার লক্ষ্য ছিল উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। মুহম্মদ আবদুল্লাহি নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ঐ ঘটনায় এক প্রবীণ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। — এএফপি
হেলিকপ্টার বিধ্বস্ত
হয়ে নিহত ৩
আজারবাইজানের রাজধানী বাকুর সমুদ্র সৈকতে সোমবার বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীই নিহত হয়েছে। বেসরকারি মালিকানাধীন এপিএ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বৃতি দিয়ে জানান, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছু পরেই হেলিকপ্টারটি দুর্ঘটনায়কবলিত হয়। হেলিকপ্টারটি আহত সৈন্যদের আনতে কিউরদামির শহরে যাচ্ছিল। — এপি
সনাতন পদ্ধতিতে
এইডস চিকিত্সা
আফ্রিকায় সনাতন পদ্ধতিতে এইডস চিকিত্সা করা হচ্ছে। এ জন্য ঐ ধরনের হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। প্রেসিডেন্ট জামেহ বেশ কয়েক বছর ধরে ম্যালেরিয়া ও এইডসকে দমন করতে সনাতন পদ্ধতি যেমন থেরাপি ও ভেষজ ওষুধের গুণাগুণ তুলে ধরছেন। জাম্বিয়ায় এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রায় ৩৬ হাজার মানুষকে বিনা খরচে এই ধরনের বিকল্প থেরাপি দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। —ডয়েচে ভেলে
হিটলার ছিলেন
নিরামিষ ভোজী
নািস নেতা অ্যাডলফ হিটলার যতই নিষ্ঠুরতা ও নৃশংসতার প্রতীক হয়ে থাকুন না কেন, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন পুরোপুরি অহিংস। তিনি নিরামিষ খাবারই খেতেন। খবর বর্তমান পত্রিকার। এমনটাই জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার খাবার পরীক্ষার দায়িত্বে থাকা জার্মান নাগরিক ৯৫ বছরের মার্গট ওক নামে এক নারী! খাবারে বিষাক্ত কিছু আছে কিনা তা পরীক্ষার দায়িত্বে ছিলেন মার্গট ওকসহ আরো এক ডজন নারী। মার্গট জানান, তাকে মাছ-মাংস খেতে দেখা যায়নি। তিনি কেবল তাজা সবজি ও ফল খেতেন।
