টঙ্গীর বিকাশ স্কুলে জার্মান পার্লামেন্টারী দল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
জার্মান পার্লামেন্টারী দলের সদস্যরা গতকাল মঙ্গলবার টঙ্গীর সাতাইশ এলাকার তৈরি পোশাক কারখানা ভিয়েলাটেক্স গ্রুপ ও ফিজিক্যাল চ্যালেঞ্জ প্রিভিল্যান্স শিশুদের ‘বিকাশ’ স্কুল পরিদর্শন করে। জার্মান পার্লামেন্টের সদস্যরা তৈরি পোশাক কারখানা ভিয়েলাটেক্স গ্রুপের বিভিন্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন। পার্লামেন্টারী দলের সদস্যরা হলেন, মি. জোসেফ উইনক্লার, মি. জোহানেছ প্লাগ, মি. কেট এডামস, মনিকা হেইন, মোহাম্মদ আলম, মি. জর্ন মিউসেল প্রমুখ। এ সময় প্রতিনিধি দলটির সাথে ছিলেন জার্মান দূতাবাসের কর্মকর্তা মঞ্জুর মোরশেদ ও মোঃ আমিনুল হোসেন। কর্মপরিবেশ সম্পর্কে অবহিত করেন ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড হাসানাত। এসময় সাথে ছিলেন ভিয়েলাটেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আহসান কবির খান প্রমুখ। টঙ্গীতে অবস্থিত ভিয়েলাটেক্স গ্রুপ ও জার্মানের সহযোগিতায় শারীরিকভাবে অক্ষম শিশু ও কারখানায় কর্মরত শ্রমিকদের শিশু সন্তানদের পড়াশুনায় বিকাশ নামের একটি স্কুল চালু করা হয়েছে।