টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
টেকনাফে সোমবার গভীর রাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতা অস্ত্রসহ আব্দু রশিদ (৩৫) নামক এক রোহিঙ্গা ডাকাতকে আটক করে পুলিশে দেয়। সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ১ নং রুমের ১৮৮৩৮ নং এমআরসির মৃত কাদের হোসনের ছেলে। বর্তমানে টেকনাফে রোহিঙ্গা সমস্যা প্রকট আকার ধারণ করছে। ২০/২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল হ্নীলা দমদমিয়া এলাকার মো. কালু সওদাগরের বাড়িতে হানা দেয়। স্থানীয়রা ডাকাত বলে চিত্কার দিলে ডাকাতরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পুলিশসহ স্থানীয় জনগণ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের চারপার্শ্বে অবস্থান নিলে ভোরে ডাকাতির ভাগ-বাটোয়ারা শেষে ক্যাম্পে ফেরার পথে আব্দু রশিদ নামক এক রোহিঙ্গা ডাকাতকে একটি দেশীয় অস্ত্রসহ জনতা আটক করে।