গাজীপুরে তিন’শ গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
গাজীপুর শ্রীপুরের লক্ষীপুর গ্রামের পশু চিকিত্সক ডা. অজিত কুমার দেবনাথের পৈত্রিক দখলীয় সম্পত্তি থেকে প্রায় ৩ শ’ গাছ অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছগুলোর মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, ডা. অজিত কুমার দেবনাথের দখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষ সম্প্রতি অনধিকার প্রবেশ করে ফলজ ও বনজ গাছ গাছগুলো কেটে নিয়ে গেছে।