আজ নেত্রকোনার বকুলতলায় শুরু হবে বসন্ত উত্সব

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৮
নেত্রকোনার বকুলতলায় আজ বুধবার থেকে দু‘দিনব্যাপী সপ্তদশ বসন্ত উত্সব এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশীল্পী শিশির ভট্টাচার্য্য। এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার পাবেন বিশিষ্ঠ কবি নুরুল হক। এ উপলক্ষে নতুন সাজে বকুলতলাকে সাজানো হয়েছে। দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, বসন্ত বন্দনা, শোভযাত্রা, মুক্ত কবিতা ও গল্প পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।