লোহাগাড়ার চুনতিতে ১৯দিন ব্যাপি ৪২তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহঃ) শাহ সাহেব চুনতি প্রবর্তিত এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খতমে নব্যুয়ত বাংলাদেশের আমীর ও নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিলের পীর ড. সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী জৌনপুরী। এর পূর্বে মিলাদ পরিচালনা করেন মাওলানা শফিক আহমদ।
