গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর গ্রামে গত সোমবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পীরবক্সের পুত্র কৃষক হাসিম উদ্দিন (৪৫) খুন হয়েছেন। পরিবারের লোকজন জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে সকালে তাকে চাচাতো ভাইয়েরা মারধর করে। হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। গৌরীপুর থানার ও.সি বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।