পাবনায় আগুনে পুড়ে গেছে ১৫’শ মুরগি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকায় আগুনে একটি মুরগির খামারের বিভিন্ন জাতের প্রায় ১৫’শ মুরগি মারা গেছে। মঙ্গলবার সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, সোমবার রাত তিনটার দিকে কে বা কারা দ্বীপচর এলাকার খলিলুর রহমানের মুরগির খামারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ওই খামারে ছড়িয়ে পড়ে। এতে খামারের তিনটি মুরগির ঘরের বিভিন্ন জাতের প্রায় ১৫’শ মুরগি আগুনে পুড়ে মারা যায়। মামলা হয়েছে।