ক্যান্সারের ১০টি বিপদ সংকেত!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
প্রাথমিক অবস্থায় ক্যান্সার সনাক্ত হলে আপনার অমূল্য জীবন রক্ষা করা অনেক ক্ষেত্রে সম্ভব। এক সময় ধারণা করা হতো ক্যান্সার হলে তার জীবন প্রদীপ অকালে নিভে যাবে। কিন্তু মহান আল্লাহ তায়ালার অপরিসীম কৃপায় এবং আধুনিক চিকিত্সা বিজ্ঞানের বদৌলতে অনেক ক্ষেত্রে দুরারোগ্য ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে নিরাময় সম্ভব। তাই জেনেনিন ক্যান্সারের ১০টি বিপদ সংকেত। এসব বিপদ সংকেত দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে। (১) সহজে সারছে না এমন কোন ক্ষত। (২) অস্বাভাবিক রক্ত ক্ষরণ যেমন, প্রস্রাব বা মলের সঙ্গে রক্ত যাওয়া। (৩) স্তন বা দেহের যে কোন স্থানে ব্যথাযুক্ত বা ব্যথাবিহীন ক্রমবর্ধমান পিন্ডের সৃষ্টি। (৪) দীর্ঘদিন ধরে খাবার গিলতে অসুবিধা বা হজমে গণ্ডগোল। (৫) স্বাভাবিক মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন। (৬) তিল বা আচিলের সুস্পষ্ট পরিবর্তন। (৭) দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি কিংবা হঠাত্ গলার স্বরের পরিবর্তন যেমন: ভাঙ্গা কণ্ঠস্বর। (৮) অস্বাভাবিক দুর্বলতা অথবা ৩-৬ মাসের ব্যবধানে অতিমাত্রায় ১০% বা তার বেশী ওজন হ্রাস। (৯) দীর্ঘদিন ধরে পেটে ব্যথা অথবা কোন ধরনের অসুবিধা অনুভূত হওয়া। (১০) বিশেষ কোন কারণ ছাড়া জ্বর আসা।