বুধবার
স্বরূপ সাংস্কৃতিক সংসদ: বসন্তবরণ অনুষ্ঠান, বিকাল ৪টা, মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি: জাতীয় প্রতিনিধি সম্মেলন, সকাল সাাড়ে ৯টা, জাতীয় প্রেসক্লাব। পিকেএএফ: ২৩ বছর পূর্তি ও উন্নয়ন মেলা: সকাল সাড়ে ১০টা, হোটেল সোনারগাঁও। নৌকা সমর্থক গোষ্ঠী: আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। বিশ্বকলাকেন্দ্র ও ঢাকাবাসী: বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে শোভাযাত্রা: সকাল ১১টা, ঢাবি টিএসসি চত্ব্বর। জাতীয় বসন্ত উত্সব উদযাপন পরিষদ: বসন্ত উত্সব, সকাল ৭টা, চারুকলা অনুষদ বকুলতলা। ভাষা-আন্দোলন গবেষণা কেন্দ্র: গাজীউল হকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টা, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র, ধানমন্ডি। কৃষিবিদ ইন্সটিটিউশন: কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৫টা, ইন্সটিটিউশন চত্ব্বর।
