প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গতকাল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব জিতেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভিক্টোরিয়া ২-১ গোলে হারায় রহমতগঞ্জকে। প্রথমার্ধের ২ ও ২৩ মিনিটে সেলিম রেজার গোল দুইটি ভিক্টোরিয়াকে জয় নিশ্চিত করে। যদিও ম্যাচের শেষ প্রান্তে গিয়ে ইনজুরি টাইমে রহমতগঞ্জের আতিক গোল করে ব্যবধান কমিয়েছিলেন; কিন্তু হার ঠেকাতে পারেননি। রহমতগঞ্জ গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল তথা পেশাদার লিগে খেলেছিল। দুইটি দলের অবনমন হয়। একটি ফরাশগঞ্জ দ্বিতীয়টি রহমতগঞ্জ। এই দুইটি দল এখন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে।
আজকের খেলা ঃ উত্তর বারিধারা ক্লাব ঃ অগ্রণী ব্যাংক, কমলাপুর স্টেডিয়াম, তিনটা।
