রিয়াল-ইউনাইটেড ‘মহারণ’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
ড্র হওয়ার পর থেকেই এই ম্যাচের জন্য অপেক্ষায় ছিলেন গোটা ফুটবল বিশ্ব। আর ক্লাব দুটোর ইতিহাস বিবেচনা করলে খুব সহজেই ম্যাচটিকে ‘মহারণ’ হিসেবে ঘোষণা দিয়ে দেয়া যায়। চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে আজ প্রতিদ্বন্দ্বিতার সূচনা করতে যাচ্ছেন ফার্গুসন ও মরিনহো। রিয়াল মাদ্রিদের সঙ্গে বুধবার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আবারো ঐতিহাসিক শত্রুতার সূচনা করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনবারের চ্যাম্পিয়ন ইউনাইটেড মাদ্রিদ যাবে রেকর্ড সংখ্যক নয় বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদের সঙ্গে মোকাবেলার জন্য। এর মাধ্যমে ১৯৫৭ সালের মত আবারো চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে বিশ্ব ফুটবলের জায়ান্ট ক্লাব দুটি। দল দুটি সর্বশেষ পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত সময়ের মধ্যে কোনপক্ষ শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে না পারায় ম্যাচটি নিষ্পত্তি হয়েছি টাইব্রেকারে। যেখানে রিয়াল মাদ্রিদ জয় পায় ৬-৫ ব্যবধানে। বুধবারের শেষ ষোলর প্রথম পর্বের লড়াইকে সামনে রেখে হোসে মরিনহো বলেছেন, ‘এটি এমন একটি ম্যাচ, যেটি দেখার অপেক্ষায় প্রহর গুণছে গোটা বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচগুলো দেখার জন্য এমন আগ্রহ নিয়ে বসে নেই বিশ্ববাসী। আশাকরি বিশ্ববাসী যে ম্যাচটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে আমরা সেটি তাদের উপহার দিতে পারবো।’ ইউনাইটেডের প্রতিপক্ষ কোচের সঙ্গে নিজের চমত্কার বন্ধুত্বের কথাও এ সময় তুলে ধরেন মরিনহো। এসময় নিজ দেশ পোর্তো ও চেলসিতে ফার্গির সফলতার কথাও উল্লেখ করেন তিনি। মরিনহো বলেন, ‘আমি এই ভেবে তৃপ্তি পাচ্ছি যে তিনি বিশ্ব ফুটবলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হিসেবেও তিনি চমত্কার। ফার্গুসন বলেছেন যে তার দল মরিনহোর জমকালো দলটিকে মোকাবেলার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে তিনি তৃপ্ত হবেন। এটি হবে ফুটবল বিশ্বের সর্ববৃহত্ ক্লাব দুটির জন্য বিশাল এক চ্যালেঞ্জ। আমাদের জন্য এটি হবে অসাধারণ এক ম্যাচ।’ ইউনাইটেড কোচ আরও বলেন, ‘আমার মনে হয় হোসে এবারের ইউরো শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এটি আমাদের জন্য কঠিন হয়ে ওঠেছে। অবশ্য তাদের জন্যও এটি হবে কঠিন।’ ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। গত সাড়ে তিন বছর ধরে রিয়াল মাদ্রিদে আছেন এই পর্তুগীজ তারকা। স্প্যানিশ ক্লাবটির হয়ে তার রেকর্ডও ঈর্ষণীয়। ১৭৯টি ম্যাচে করেছেন ১৮২টি গোল। তবে, রিয়ালে আসার আগে রোনালদো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে। পর্তুগাল থেকে উঠে এসে রোনালদোর এই আজকের দিনের প্রথম সারির ফুটবলারদের একজন হয়ে ওঠা সব ওই ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই শুরু। সাবেক দলের বিপক্ষে ম্যাচের আগে তাই রোনালদোর দিকেই চোখ থাকবে সবার। তবে ম্যাচের আগে রোনালদো জানিয়েছেন নিজের আত্মবিশ্বাসের কথা, ‘আমি সব সময়ই একটা কথা বলি, কোন একটা রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়। তাই এতোদিন আমি যেসব রেকর্ডের দেখা পেয়েছি তার জন্য আমি গর্বিত। তবে, আমি আরও ভালো খেলতে চাই। নিজেকে ফুটবল বিশ্বের শীর্ষে ওঠাতে চাই।’ বোঝা গেলো আজকের ম্যাচটা রোনালদোর জন্য কতটা গুরুত্বপূর্ণ!- বাসস/এএফপি আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ - ম্যানচেস্টার ইউনাইটেড শাখতার দোনেস্ক - বরুশিয়া ডর্টমুন্ড