আসছেন গেইল-পোলার্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
ঢাকা গ্ল্যাডিয়েটরস হয়ে সেমিফাইনাল ম্যাচ খেলতে ঢাকায় আসছে ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা গ্ল্যাডিয়েটরস জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারি তারা রাত আটটা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। বিদেশি খেলোয়াড়ের গোল্ডেন ক্যাটাগরিতে এই দুইজনকে আনা হচ্ছে বলে ঢাকা গ্ল্যাডিয়েটরস জানিয়েছে।