শেখ রাসেলকে জরিমানা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
আজ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না শেখ রাসেলের খেলোয়াড় মামুনুল ইসলাম এবং মিঠুন চৌধুরি। এই দুই ফুটবলারকে এক ম্যাচ সাসপেন্ড করেছে বাফুফের ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি। কারণ গত শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের বিরুদ্ধে ১-০ গোলে হারের পর ম্যাচ শেষে রেফারি ও সহকারি রেফারিদের গালিগালাজ ও গায়ে হাত তোলার অভিযোগ ছিল দুইজনের বিরুদ্ধে। রেফারি তৈয়ব হাসান বাবু তাদের বিরুদ্ধে রিপোর্ট করেছেন। এজন্য দুই ফুটবলারকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়। এছাড়া শেখ রাসেলের কর্মকর্তা শাহজাহান কবির ও ক্লাবের বয় কালাম রেফারির রুমে লাথি মেরেছিলেন। ফলে তাদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়। আর এসব কর্মকাণ্ডের জন্য শেখ রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।