গতকাল প্রাইম ব্যাংক জেলা ফুটবলে যশোরে শামসুল হুদা স্টেডিয়ামে স্থানীয় আবাহনী ২-০ গোলে হারিয়েছে শহীদ মুক্তিযোদ্ধা মনি স্মৃতি ফুটবল দলকে। প্রথমার্ধে নিপু এবং দ্বিতীয়ার্ধে সোহেল গোল করেন। আজ খেলবে সৌখিন ক্রীড়া চক্র ও রেল গেইট যুব সংঘ। নাটোরে অনুষ্ঠিত খেলায় মর্নিং স্টার ১-০ গোলে হারিয়েছে স্টেশন ফুটবল একাডেমিকে। গোল করেন ফেরদৌস। আজ খেলবে তাওমোরিয়া ফুটবল একাদশ এবং চলনবিল ফুটবল একাদশ। দিনাজপুরে নর্দান আদিবাসী ক্লাব এবং শেরেবাংলা ক্লাব গোল শূন্য ড্র করেছে। আজ খেলবে ইউনাইটেড সাঁওতাল ক্লাব ও মুসকান ঘুঘু দাঙ্গা ফুটবল ক্লাব।
